দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরান কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে দেশটিকে কঠোর পরিণতির হুমকি দিয়েছেন তিনি।
সোমবার রাতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই। বরং যুক্তরাষ্ট্রই এর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ইরান কোনো পদক্ষেপ নিলে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালি খোলা রয়েছে এবং মার্কিন নৌবাহিনী সেখানে মাইন অপসারণ করে জলপথটির নিয়ন্ত্রণ নিয়েছে। তবে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সামুদ্রিক জাহাজ চলাচলের তথ্য ট্রাম্পের এই দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে জলপথটির নিরাপত্তা ও স্বাভাবিক নৌ চলাচল নিয়ে অনিশ্চয়তা বিশ্ববাজারেও প্রভাব ফেলছে।
এদিকে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়ার বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এর মধ্যেই আলোচনার ক্ষেত্রে নতুন শর্তের কথা জানিয়েছেন ট্রাম্প।
সোমবার তিনি বলেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় এখন অতীতের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য দেশটির কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়া হবে। ফলে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সূত্র: সিএনএন
এমএস/